ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:২৯:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনায় প্রাণ গেলো আরও ৪ হাজার মানুষের 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজার বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ১৪ হাজার ৯২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৬৬৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৮৭ লাখ ১৬ জন।


গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২৩৫ জন। এর আগের দিন করোনায় মারা ৫ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৩২১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।